নিজস্ব প্রতিবেদক:
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর প্রতিষ্ঠাতা সদস্য মো. আমিনুল ইসলাম মতিনের মা মোসাম্মৎ আমেনা বেগম ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর সভাপতি মো. গোলাম ফারুক মজনু এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু আবিদ। এক যৌথ শোকবার্তায় তাঁরা বলেন, মোসাম্মৎ আমেনা বেগমের মৃত্যুতে তাঁর পরিবার যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানান।
একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এই কঠিন সময়ে তাঁদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন এসএসপির নেতৃবৃন্দ।
