কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জে সরকারিভাবে রেজিস্ট্রেশনের মাধ্যমে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের দাবিতে লিফলেট বিতরণ ও পরিকল্পিভাবে সন্ত্রাসের বিরোদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটো রিক্সা শ্রমিক দল।

বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটো রিক্সা শ্রমিক দলের ঢাকা জেলার সভাপতি মোঃ রফিক খান ও সাধারন সম্পাদক এ.আর আশিক চৌধুরীর নেতৃত্বে সকালে কদমতলী গোলচত্বর এলাকায় এই লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল করা হয়।এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিন কেরানীগঞ্জ থানা জাতীয়তাবাদী সিএনজি অটো রিক্সা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক, সিনিয় সহসভাপতি মোঃ নাজিম ,সাধারন সম্পাদক আক্কাস ও উপদেষ্টা মোঃ জামাল হোসেন।

সংবাদটি শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন।
আমাদের কনটেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার সোস্যাল মিডিয়া শেয়ার করুন। আপনাদের কোন অভিযোগ, মতামত বা পরামর্শ যদি থাকে তবে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সবসময় আপনাদের মতামতের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।