বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মালদ্বীপ রেড ক্রিসেন্টের সহযোগিতায় ৭ আগস্ট সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

উক্ত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আগ্রহী সবাইকে ৩৩২০৮৫৯ , ভাইবার নং ৭৬১৬৬৬৩ অথবা হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজে মেসেঞ্জারে যোগাযোগ করার জন্য বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন।
আমাদের কনটেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার সোস্যাল মিডিয়া শেয়ার করুন। আপনাদের কোন অভিযোগ, মতামত বা পরামর্শ যদি থাকে তবে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা সবসময় আপনাদের মতামতের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি।